Powered By Blogger

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

স্বপ্নের নীলচে তাঁবু

যদি চলে যাও তবে
স্বপ্নের নীলচে তাঁবু খালি পড়ে থাক
আমি শীত সকালের মধ্যে রোঁয়াওঠা
সোয়েটারের ভেতর দিয়ে তাকিয়ে দেখব মেঘেদের ওড়াউড়ি
ফুসফুসের কুয়াশা যদি ঢেকে না দেয় তোমার ঘর
সব হারানোর ব্যথা নিয়ে
তমসী বৃক্ষের নীচে ঠাঁয় দাঁড়িয়ে থাকব
ঘৃণার ঈশান যতক্ষণে না জ্বালিয়ে দেয় এ হৃদয়

নির্জনতার সন্ত্রাস আচম্বিতে শূণ্যের ভেতর থেকে এসে
হামলে পড়ুক
তমসী বৃক্ষের ডালে বসে থাকা লেজ ঝোলা পাখির ডানায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন