Powered By Blogger

শুক্রবার, ১০ মে, ২০১৩

পরিচয়হীন

দিগন্ত অবধি আজ আর মৃত্যু নেই
বালির পাহাড় ভেঙে খোঁড়াতে খোঁড়াতে আদিগন্ত মৃত্যুর করুণ ছায়া
প্রতিটি শবের মুখে সশব্দ চুম্বনে রমণীর রক্তিম নখরে ঝরে পড়ে।
শেকড়ে শেকড়ে গোত্র পরিচয় বেজে ওঠে পরিচয়হীন।
ঋদ্ধ পরিচয়ে ঋজু বনচ্ছায়া আপামর প্রশ্নবানে বিদ্ধ করেঃ
সুর্য্যাস্তের কাছে কি প্রার্থনা কর?

আর আমি প্রবাসী নৌকার দীর্ঘ দাঁড় টেনে
ঘাটে ঘাটে খুঁজে দেখিঃকোথায় আমার ঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন