শরীরে শরীর ঘষে যখন আগুন জ্বলে ওঠে
বহুপরিচর্যাজাত প্রবণতার অতৃপ্ত আহারের উচ্ছিষ্টাংশ
অপলাপী ভাষায় শিকারী চেটে খায় রক্তমাখা নখ
দ্বিধাদ্বন্দ্বে ঐকান্তিক শারীরিক প্রেমে যুবতী কিসের প্রতিচ্ছায়া ভাঙে
খেলা ভাঙার অনুরনণে মন ছুঁয়েছিল
কাল জীবাণুর স্থিতিস্থাপকতা
রৌদ্রের কোরকে
পাতাহীন ডালে ডালে
নৈসঃঙ্গের একাকীত্বে
অপমান আর প্রত্যহিক বর্জনের মধ্যে
শিথিল মুঠোয় ধরে রাখে রাত্রির হৃদয়
বীজময় রাত্রি ঘিরে রাখে অন্ধ পেঁচার মতোন
যদি ফিরে আসে অগাধ মেঘের প্রান্তসীমা ঘেঁষে
ব্যাথাময় গ্রামান্তের দিক থেকে
ভাঙন প্রবল নদীর জলে প্রবাসী নৌকার মধ্য থেকে
প্রস্তুতি ছিল না মিলনের তবু
তৃপ্ত পিচ্ছিলতা নিয়ে সাজায় শরীর
শষ্পদল আঙুলে আঙুলে পরস্পর অবিশ্বাস
মানুষের জরাজটিল অরণ্যে
তমসী বৃক্ষের নীচে পড়ে থাকে আহত মানুষ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন