অনার্য ডোবার জলে সারারাত ব্যাপী ব্যাঙেরা যখন
উন্মাদ মেঘজর্জর গানে মেতেছিল
তখন বর্ষার ঘোলা জল নদীর দু'পাড় ভেঙে ছুটে গিয়েছিল
শোধনাগারের দিকে।
আর আপেলের মিষ্টি স্বাদে আমি জেগে উঠলাম।
স্বপ্নের ভেতর
আপামর প্রশ্নবানে বিদ্ধ করেছি।
'তিরস্কারে তিরস্কারে ক্ষতবহ বুকে'----
এতো বেশী দেখে ফেলেছি যে
সহজাত আত্মার চেয়েও
গভীর তোমার পথ।
ঘরে পোষা ময়নার অবাধ স্বাধীনতায়
যতোদূর যেতে চাও?
যথোচিত নেশাতুর আমি
তাই অবেলায় মনে পড়ে
গোধূলি বেলার পথ মিশে গিয়েছিল
তোমার যাবার প্রতিপথে।
স্পষ্ট ভেসে যায়
জটিল ও দুর্বিষহ জীবনের কার্যভার।
ব্যকরন মানি নি কখনো
অথচ কী সাবলীল শব্দের আধিক্যে লিখে গিয়েছি কবিতা
বাতাস স্তম্ভিত করে
পান পাত্র ভেঙে ফেলে বিষের পেয়ালা তুলে নিয়েছি; পুষ্পিত ঠোঁট
তুমি ছুঁয়ে দাও।
উন্মাদ মেঘজর্জর গানে মেতেছিল
তখন বর্ষার ঘোলা জল নদীর দু'পাড় ভেঙে ছুটে গিয়েছিল
শোধনাগারের দিকে।
আর আপেলের মিষ্টি স্বাদে আমি জেগে উঠলাম।
স্বপ্নের ভেতর
আপামর প্রশ্নবানে বিদ্ধ করেছি।
'তিরস্কারে তিরস্কারে ক্ষতবহ বুকে'----
এতো বেশী দেখে ফেলেছি যে
সহজাত আত্মার চেয়েও
গভীর তোমার পথ।
ঘরে পোষা ময়নার অবাধ স্বাধীনতায়
যতোদূর যেতে চাও?
যথোচিত নেশাতুর আমি
তাই অবেলায় মনে পড়ে
গোধূলি বেলার পথ মিশে গিয়েছিল
তোমার যাবার প্রতিপথে।
স্পষ্ট ভেসে যায়
জটিল ও দুর্বিষহ জীবনের কার্যভার।
ব্যকরন মানি নি কখনো
অথচ কী সাবলীল শব্দের আধিক্যে লিখে গিয়েছি কবিতা
বাতাস স্তম্ভিত করে
পান পাত্র ভেঙে ফেলে বিষের পেয়ালা তুলে নিয়েছি; পুষ্পিত ঠোঁট
তুমি ছুঁয়ে দাও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন