Powered By Blogger

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

প্রাকৃতিক গান

প্রাকৃতিক উনু্নে একান্নবর্তী হাঁড়ি
জাগতিক নিয়মের বেড়াজাল
পৈত্রিক বসত ভেঙে বহুতল ভবন নির্মাণ
যুথবদ্ধ খামারে ভাগের আল

এ কোন কালের প্রতিধ্বনিময়ে ছেয়ে আছে সমস্ত আকাশ
মাছের কাঁটার মতো গলায় আটকে থাকে দুঃস্বপ্নেরা
আমাদের বাৎসরিক ভোজে ব্যবহৃত হচ্ছে জীবানুনাশক তেল আর
পথ চেঁপে ধরে পথিকের গলা

এই অধীর সংকটে একমাত্র মানুষই ঠিক একদিন
মানুষের ডাকে সাঁড়া দেবে
আর দেখো এই শরীরের মধ্য থেকে
গান ফিরে আসবে স্বকীয় প্রণোদিত মহিমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন