Powered By Blogger

বুধবার, ১৫ মে, ২০১৩

মানুষের আগে পৃথিবীতে গান ছিল

মানুষের আগে পৃথিবীতে গান ছিল

শালের মামল্ল পাতা যা কিছু ধারণ করেছিল
পাহাড়ী বসন্ত বায়ু
মেঘ কুয়াশার আশৈশব প্রেম
শুয়াপোকার গন্তব্যহীন যাত্রা

সঙ্গীহীন গাঙচিলের ডানার ঝাপটে
পাথুরে সৈকতে ভাঙে তুঙ্গ ঢেউ
আর ওদিকে ঈশাণ কোণে 'বর্ষা এসে গেছে'
বলে মেঘ ঘোষণা করেছে
পৌরাণিক গিরিগর্ভ থেকে যে ঝর্ণার স্রোত নেমে এসেছিল
বাতাস তা শুষে নিয়েছিল
সকালের প্রতিশ্রুত রোদ যখন পাতার ফাঁকে হেসে ওঠে
চরণাশ্রিত সঙ্গীতে
সূর্যমুখীরা তখন ডানা মেলে আকাশের দিকে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন