নিরাশ্বাস বিকেলের বিষে
মরে যায় অনন্ত দুপুর
অবিমৃষ্য বালির পাহাড় ভেঙে ভেঙে
নেমে আসে সুনসান নীরবতা
ঝুরি নামানো সন্ধ্যাবেলায়
বুকের ভেতর ঢুকে পড়ে
প্রতিপথ বেয়ে নেমে আসা
তথাগত নীরবতা
কৈবল্য রাতের কথকতা গিলে নেয়
সমস্ত শব্দের হাহাকার
সুন্দরের অপরুপ আধার যেখানে এসে
মিশে গিয়েছে নীরবতার প্রান্তে
আমারও তো নির্জনতার অধিকার চাই কিন্তু
এতো বেশী গান,এতো বেশী ছন্দ
এতো এতো কবিতা কোথায় রাখি
বুকের প্রপাতে নীরবতা যদি ঝরে যায়
মরে যায় অনন্ত দুপুর
অবিমৃষ্য বালির পাহাড় ভেঙে ভেঙে
নেমে আসে সুনসান নীরবতা
ঝুরি নামানো সন্ধ্যাবেলায়
বুকের ভেতর ঢুকে পড়ে
প্রতিপথ বেয়ে নেমে আসা
তথাগত নীরবতা
কৈবল্য রাতের কথকতা গিলে নেয়
সমস্ত শব্দের হাহাকার
সুন্দরের অপরুপ আধার যেখানে এসে
মিশে গিয়েছে নীরবতার প্রান্তে
আমারও তো নির্জনতার অধিকার চাই কিন্তু
এতো বেশী গান,এতো বেশী ছন্দ
এতো এতো কবিতা কোথায় রাখি
বুকের প্রপাতে নীরবতা যদি ঝরে যায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন