Powered By Blogger

বুধবার, ১ মে, ২০১৩

ধূলো মাটির পূরাণ

প্রাসঙ্গিকভাবে আজ মনে পড়ছে অব্যবহৃত খামারের তালা,মরচেধরা;যা
বহু ব্যবহারে মসৃণতা লাভ করেছিল।শত সহস্র একরব্যাপী অনাবাদী জমি,
ঘরে ঘরে নিরম্বু উপবাসের পালা।অনাহারী মানুষের রক্ত-ঘামে ভেজা মাটি
প্রাকৃতিক লতাগুল্মে আচ্ছাদিত পায়ে হাঁটা মেঠোপথ ইঁদুরের মিছিলে মিছিলে
উন্মুখর।যে কৃষক মাঠে সোনা ফলিয়েছিল,চাষের ঢালু জমি মধ্যে পানাদিঘী,
সন্ধ্যার আগুনে কালো মহিষের দুধ জ্বালত যে চাষীবউঃ'ফসল উঠলে পরে
নীল শাড়ী কিনে দেবো',সে মিথ্যে আশ্বাস দিয়েছিল ।চাষী জানে ভরপুর মাঠ
যে কোন সময় ভেসে যেতে পারে মল্ল আষাঢ়ের অবিশ্বাসী ঢেউয়ে ঢেউয়ে।

ধূলো মাটির পূরাণে লেখা থাকে ঈর্ষার আগুনে দগ্ধীভূত ফসলের মাঠ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন