Powered By Blogger

রবিবার, ১২ মে, ২০১৩

শেষ অপমান

বৃষ্টি চেয়েছিল জল
যতটুকু প্রয়োজন সুর ছড়িয়ে দিয়েছিলাম সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে
মদমত্ত বাতাসের বুকে আগুনের শক্তি ছিল
মোমের আলোক রশ্মি যে প্রভা ছড়ায় তারচে' বেশী
উজ্জ্বল হৃদয় খুলে নিয়ে একাকী দুপুরে
সভ্যতার নীলাভ পাষাণে মোড়া পাথরের মুখচ্ছবি
দেখে জেনে গিয়েছিলামঃকাঙ্খিত প্রার্থনার লগ্ন সৌর অন্ধকারে ছেয়ে আছে
এবং বিরহী প্রেমের স্তবে সবুজের মুঠো ভরে আসে অনার্য সূর্য্যমুখীর ছায়া

হতভাগ্য সেইসব দিনে ত্র্যহস্পর্শে জেগে ওঠে
মৃত মানুষের শব
বাসাহী্ন শরীরের দুঃখস্নানের বৃষ্টিরজল
অবিরল শুষে নেয়
অতীতের শেষ অপমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন