Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

ট্রাম

অশ্বেত পৃথিবী ভুলেছে রিক্ততার স্বেদ
হেমন্তের অধোলীন পাতা জলখাবারের মোড় ঘুরে
ট্রাম ছুঁয়ে আকাশে উড়ছে,নিরক্ষর

শবের গাড়ির হিমস্রোত কেটে
কতিপয় চিল
হঠাৎ সম্বিত পেয়ে
দুর্বার গতিতে ফিরে আসে
ট্রাম লাইনে,বাতাসে অশ্রু মুছে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন