ঈগলেরা আকাশে উড়ছে
তাদের ডানায় সময়ের অন্ধকার
চারিদিকে শুধু ঈগলের নখের প্রতিবিম্বিত আলো
গ্যাস আর ধোঁয়াশার ভেতর পৃথিবী----
কতটুকু দেবে তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে
গ্রহবাসীদের মধ্যে যারা তেজস্ক্রিয়ায় জ্বলে নি
তারা দেখুক গভীর খাদে কে কে জেগে আছে
বাগানের শান্ত অর্কিড---সে ও তো কাটাগুল্মে আচ্ছাদিত
নিজেই নিজের মাথা ছিঁড়ে পোষা কবুতরগুলো
ভোগ দেয়
ওই দূরে ঈগল উড়ছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন