Powered By Blogger

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অসহায় নির্বোধতা

সদ্যস্নাতা প্রতিফলনের উপচারে আলতো চুম্বন
মনে পড়ে সর্পসংকুল অরণ্যে জ্যোতির্ময় হ্রদ
ইঙ্গিতসঘন ক্রম অবলুপ্তির সমূহ সর্বনাশে
আমাদের সমগ্রতা বিলীন ঘাসের বিছানায়

মৃত্যুর নিশ্চিত সত্যে আমরা জেনেছিলাম---
পারিজাত ফুলের নির্মিত জ্যোৎস্না রাত,---
সজ্জিত আলোর অভিলাষে স্বভাবী মানুষ ঘরে ফিরে আসে
অনায়াস আলো,অসরব বাগান,রেখাংকিত করপুট,----
পূণরাবৃত্তি একই,পরিণাম
অনাশ্রয়ী প্রতিবাদে বিচিত্রিত রেখার জানালা

খুলে দাও,নিজস্ব আলো ও চারদেয়ালের মূর্ত হীরা
জ্বলে উঠুক সহসা

তোমার দু'হাতে অসহায় নির্বোধতা ভুলে যাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন