তোমার উন্মুক্ত স্তন থেকে ওঠা ঘ্রাণ
আমাকে ফিরিয়ে আনে শ্মশাণ বা গীর্জা থেকে
রৌদ্রাহত নির্মলতা ভেঙে জৈবিক তাড়না...
তুমি জানো ভালোবাসা ঠিক কোন পথে পাড়ি দেয়
আমাদের দেখা হয়েছিল শেষ বিকেলের রোদে
কথা ছিল জ্যোৎস্নারাতে দু'হাতে ভাসিয়ে নেব,সবকিছু
মধ্যদুপুরের তাপ কিংবা অবিশ্বাসের তামসী রাত
সমুদ্রের অন্য পার থেকে ভেসে আসা শঙ্খচিলের বিহ্বল ডাকে,---
দিগন্ত অবধি অস্বীকার করে যাবো অমোঘ মৃত্যুকে
শতাব্দীর ছড়ানো চত্বরে শুয়ে আছে আলস্যের কিছু ইচ্ছে
আদিগন্ত ঘোরে বাজছে মধ্যরাতের ঘন্টা
আমরা একাকী ভিজে যাচ্ছি গ্রহণের অন্ধকারে
যারা ঘুমিয়ে রয়েছে তারা সবাই-ই জানে
অন্ততঃ আরও কিছুদিন পরমায়ু বেঁধে তাদের বাঁচতে হবে
মাটির গভীর থেকে উঠে আসা দিনে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন