Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

সমন্বিত অন্ধকার

চিৎ হয়ে শুয়ে আকাশ দেখেছ
কী বিশাল এর পরিব্যপ্তি---
যুথবদ্ধ হাঁস উড়ে চলে
শিকারীর চাতুর্যময় ভঙ্গিতে ঝরে পড়ে
'এর মাংস অত্যাধিক স্বাদু'
শতাব্দীর পর শতাব্দী এবং বন্যতার পাশাপাশি
অপ্রাপণীয়ের বিস্ময়বোধে যা কিছু উৎসর্জন
বিচ্ছিন্নের বিষন্নতায় দু'চোখ জ্বলে ওঠে সমন্বিত অন্ধকারে

অন্ধকারের নিবিড় পটভূমি---প্রত্যাশার প্রতিরুপে
সারারাত স্বপ্নের নিভৃতে জাগে শাল মহুয়ার বিতত প্রলাপে
অসহ রাতের জল দুঃখ অশ্রুময়----সম্পন্ন গৌরবে ভাসে কালপুরুষ,সপ্তর্ষি

কেমন অস্পষ্ট প্রবাহিত সম্পূর্ণ আকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন