ছায়াসঙ্গীদল কোথায় গিয়েছে?
সূর্যের কিরণ থেকে জলে নামছে ঋষভ
বালুতীর থেকে আজ স্পষ্ট শুনি
সমুদ্রের অন্য পারে শঙ্খচিলের বিল্লোল ডাক।
সে কি প্রলম্বিত,শর্তাধীন।ভাবনিলীম আহ্বান,---
অনেক শূণ্যতা পার হয়ে নিদ্রাশীতল নাবিক
তার অশ্বেত নৌ-যান,ইতঃস্তত ভাঙা মাস্তুল,ছড়ানো দড়িদড়া---
ভেসে যেতে যেতে শূণ্যের ভেতরে ভাসমান অথচ ঘূর্ণির চোরাটানে পর্যুদস্ত।
সমুদ্রের এই পারে বাজছে নিঃশব্দ শোকভেরী।
ধ্বংসস্তুপ থেকে উঠে আসছে কংকাল,
যুদ্ধশেষ!
খোল নালচে পালটে পূণর্বার জলে ভাসছে ক্ষেত্রজ নৌকা
নারী ও পুরুষ সম্মিলিত দাঁড় টানে---
ছায়া সঙ্গীদলসহ অনিঃশেষ তাপের তন্ময় একাগ্রতা---ওটাই কবিতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন