Powered By Blogger

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

রোগাটে পাখি

গাছের হলুদ পাতা বাতাসে উড়ছে,---
সে সৌন্দর্য্য মনোলোভা,অন্য গ্রহ থেকে উড়ে আসা ধূলিকণা
উত্থানপতনে ভ্রষ্ট,সংসারের জটিলতার উপর চিরদিন কালোমেঘ,বজ্রপাত,
অনাবসান বাজছে----ওই দেখ আকাশ ঝুকেছে
নদীর ওপারে;যা নিথর প্রতিধ্বনিময়

অবধারিতের ইঙ্গিতপালনে যথাযথ প্রস্তুত আমরা
অবজ্ঞেয় শ্বাসপতনের শব্দে বিহ্বল বাতাস
গ্রীষ্মাবকাশের যাবার আগে দেখে নাওঃ

পুকুর পারের হেলে পড়া তালগাছে
বাবুই পাখির বাসা কেমন দুলছে
তার ছায়ায় প্রাচীন শ্যামাপোকা অনিশ্চিত তাকিয়ে দেখছে

ওই দূরের রোগাটে পাখিটাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন