Powered By Blogger

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

বেদনাআহত

সংহত মালতীফুল দোলে আমাদের ঝুল বারান্দায়
ছায়া-প্রশাখার জটিলতর তলায় হাত ধরা ছিল সারাদিন
রাতের সংঘর্ষে স্তব্ধ চারপাশের সবকিছুতেই কল্পিত বসন্ত---দুই চোখে নিপূণ সাজানো;
নিমগ্ন সবুজ পাতা,--পাতা যে নড়ে জেনেছি এতদিনে
 তার সমস্ত সন্ত্রাস কেমন বিবর্ণ ডালে
কৃপণ ফুলের সমুজ্জ্বল স্মৃতি শুধু

কবি পুরুষের মতো বেদনাআহত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন