Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

দুপুরের প্রচ্ছদ

কবিতার সবুজাভ ক্ষেত পার হয়েব হেঁটে আসছেন,কবি
প্রসারিত হাত
দায়হীন আঙুলের ছায়া প্রশাখার জটিলতা
পায়ের তলায় দুর্বাঘাস---দুপুরের প্রচ্ছদ ঝরছে
ব্যবহৃত পুকুর পারের তালগাছ থেকে

রোদ্দুরের ধারাস্নানে ডাহুক উড়ছে
জল ছেড়ে,জলাভূমি ছেড়ে তাদের জীবন্ত ডানা
প্রায়শঃ সূর্যের কাছাকাছি ঐ মেঘের দিকে উড়ে যায়
উদাসীন মর্যাদায় অনুশাসিত অতীত,----
অনুষঙ্গরিক্ত এই বর্তমান---দীর্ঘ দিবসের চৈতন্য বিলুপ্ত যাত্রা

মাটি-আকাশ ধারাবাহিক নিয়মের দীর্ঘ সমারোহে নিভৃত ধ্যানের তাপে মগ্ন
সম্পন্ন গৌরবে অনাসক্ত ধূলো ওড়ে চৈত্রমাসের বাতাসে
বাড়ির পেছনে বুনোতুলসীর ঝোপঝাড়
হতদরিদ্র শিমুল পাশে রেখে কবি ঋজু হেঁটে আসছেন
সমৃদ্ধ ঘরের জানালায় স্বাগত উচ্ছ্বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন