Powered By Blogger

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

মিলনী সংরাগ

আরো কিছু স্তব্ধতা--অবুঝ নারী কেন বোঝে না শ্মশাণে শুয়ে আছি

দুপুরের বিষে গায়ের কলংক খুলে পড়ে আমাদের সমস্ত আনন্দে
পুকুরের কাঁদায় পায়ের ছাপ মুছে গেছে
কেউ খেয়াল করে নি
কখন জঙ্গল ছেড়ে পাশের রাস্তায় হেঁটে এলাম;বাঘের থাবা
হরিণের আঁকাবাঁকা শিঙ-এ ঘনবদ্ধ কম্পন;জলের পাশে
কুমীরের খটখটে হাড়ে জলের বুদ্বুদ আর
ভূ-গর্ভে হৃদয়গুলো সত্যি সত্যি পাথরের নক্ষত্র--কানের পাশে মৌমাছির গুঞ্জরণ

সব আলো নিশ্চিতভাবে মিশেছে
তবু আমার দরিদ্র চোখে অত্যন্ত সুস্থির---
পরিণত পদক্ষেপে নূতন কুঁড়ির স্বপ্নে মগ্ন

আমি ধোঁয়াওঠা পথে ফিরে যাবো মিলনী সংরাগে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন