ভূগোলের জরাজটিল প্রান্তরে আমি একাকীত্বের আবহ দেখে পালিয়ে এসেছি
তোমাদের এ উপত্যকায় ভস্মময় পার্ক,লৌহশকট,দূরের জানালায় অগ্নির স্ফুলিঙ্গ,---
পুড়ে যায় দু'চোখ।গীর্জার হলঘরে সামগান।এই লৌকিকতা শেষ হোক।
শুভ বুদ্ধিজাত বৃক্ষ,কার্পাস তুলোর ক্ষেত ভেঙে জেলখানার নুতন বাড়ী,---
বনবিপর্যয়ে বিঘ্নিত সুন্দর,স্বপ্নচারীতার গান গেয়েছিলাম শোনে নি কেউ।
ওরা জানে ফিরে আসার নিয়তি নির্ধারিত হয়ে আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন