Powered By Blogger

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

কবিতার সাথে ঘর-গেরস্থালী

শীতের জরাজটিল অন্ধকারে খড়কুটো জ্বালিয়ে রেখেছ
মুখের ওপর কালপুরুষের ছায়া
গুহার ভেতর পাহাড়ী ছাগল,ঝর্ণাপরে ঘুমে নিমগ্ন জলপতঙ্গ
দ্রুতগামী শীতে হিম হয়ে আসে উপত্যকা

অনন্ত কাব্যের পাশে বসে থাকি সারারাত
কবিতার শরীরে শীতের দাহ,পায়ে সৈকতের বালি,ছাইমাখা নাচ
নুনজলে ভেজা চোখ---অসীম সংসারী হাতে লোহা ও আগুন
অক্ষরের পর অক্ষর সাজিয়ে ঘ-গেরস্থালী

একদিন খাল পেরিয়ে দেখতে এসো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন