Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

উত্তরায়ণে

পূর্ণরাগ উন্মোচনে জলাধার ফুঁসে উঠেছিল,----
আমি দেখেছি একঝলক
রাগিনীর কোষ,সূর্যপথে অগণন ঢেউ.......

এতদিন জলে ছিলাম।আগুনে কেটেছিল কিছুকাল।
মৃত শরীরে মৃত্যুর ভয় লেগেছিল?

জল,মাটি ও আগুন----কার কী ক্ষমতা,
আমাকে ভাসিয়ে নেবে,পোড়াবে প্রাকৃত ব্যাধি,অবসাদে?

আমি শান্তিতে মরব বলে এই জলাধারে উত্তরায়ণের প্রতীক্ষা করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন