Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

ভাষান্তর

পাতাসমেত অপরাহ্নের ফুল কী দ্রুত ঝরছে
তার জটিল পাপড়ি একটার পর আরেকটা খুলে পড়ে
বিন্যাসিত নিয়মের অনিবার্যতায় অর্থাৎ অবসানের রীতিবদ্ধ বিরুদ্ধতা
এখানে দিনের শেষে সচন্দন গন্ধপুষ্প
অধিকতর পাথুরে মৃত্যু
পাখি দেখছে কেবল বৃক্ষ,সতেজময় পাতার পাশাপাশি

পরিত্যক্ত সাপের খোলস এঁকেবেঁকে হেঁটে যায় সাপের পেছনে

ভাঙে নাটমন্দিরের প্রতিমা,ফলিত জ্যোতিষের
দুর্বোধ লেখার খাতাগুলো অনিশ্চয়তায় বাতাসে উড়ছে
বস্তুতঃ এ উপত্যাকা ধীরে ধীরে জনপদে বিলীন হয়েছে

শেষ চিঠি কবে এসেছিল ওই জনপদ থেকে
এখন নিশ্চয় কেউ আর চিঠি লেখে না;গ্রাম্যকিশোরী
পাঁচিলে দাঁড়িয়ে থাকে----হাতের তালুর উর্ধ্বে ছড়ানো আকাশ
ওখানেই দৃষ্টিনিবদ্ধ,ফেরার কথা মনে আসে

দ্বন্দ্ব ছেয়ে যায় ভাষান্তরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন