Powered By Blogger

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

নবজন্মের প্রার্থনা

যত ইচ্ছে অসম্মান কোরো
গায়ে মাখব না
সুন্দরের প্রতিভাসে মূর্ত মুখের প্রচ্ছদ ভেঙে
বেরিয়ে আসুক অকৃত্রিম সাজ

শোবার ঘরের লগ্ন বারাব্দায় দিনযাপনের গ্লানি
টবে সহজ অর্কিড
সে ও দাবী করে আলো ও বাতাস
পৃথিবী বিস্তৃত দৃঢ় মেঘে

দুঃখগত দিন
সমাগত সুখের দিনের শেষে বৃষ্টিভেজা পথ
একা একা বৃষ্টিভেজা পথ পার হয়ে দেখি
ভাঙা নৌকা পড়ে আছে,জলপাড়ে

আমার মতোন নবজন্ম প্রার্থনায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন