মৌমাছিমুখর দিনগুলোতে বিহ্বল পাহাড়ের চূড়ায় পদ্মসম্ভব
তার কেন্দ্রে মেলে আছো পাষাণ পাপড়ি
আমার বিষাদময় মুখ নৈসর্গিক ঝড়ে
পরিদৃশ্যমান সুন্দরের বর্ণোজ্জ্বল প্রতিচ্ছবি এঁকে দেয়
প্রত্যাখ্যানের এ পরাভবে আমি নিবিড়ের সজলতা ভেঙে
ক্রমশঃ এগিয়ে চলি রোঁয়া ওঠা শহরের দিকে
অগুনিত বাঁকের আড়ালে একদিন
এখানে একটা শৈশবকালের বাড়ি ছিল
আজ দেখি পানশালা
আকন্ঠ মদের গ্লাসে প্রত্যাখ্যানগুলো বুদবুদে পরিণত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন