Powered By Blogger

রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

নিজস্ব নদী

অধোমুখে,করপুট মেলে আছি
তোমার নিজের হাতে ভিক্ষে নেবো

চোখের পাতায় আমন্ত্রণ
শেষ বিকেলের রৌদ্র ও সবুজ পাতা
প্রগাঢ় বিষাদে নবজন্ম চেয়েছিল---
রাত্রির নিয়মে সুশৃঙ্খল পদধ্বনি
মৃত্যুর অধিক নির্ঘুমতা

ভয়ে ভয়ে থাকি
মাঝেমধ্যেই অন্যমনস্ক---চোখে ভাসে শালকীর স্বচ্ছ জল

একদিন শালকী আমার ছিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন