Powered By Blogger

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

রৌরব

অর্থহীন স্বপ্নের এ প্রান্ত ঘেঁষে দিনিগুলো নির্বিকার কেটে যাচ্ছে
স্বপ্নের অপর প্রান্তে আগুন ও ধোঁয়া
ওপারের বাসিন্দারা কি প্রত্যেকদিন পুড়ে যাচ্ছে
জলকলহের নীচে চাপা পড়ছে তাদের আর্তনাদ

আমাদের বিছানায় বিছানায় অতৃপ্তি,রৌরব
রাজপথে চলমান গতি আর ছড়ানো-ছিটানো রক্ত,হিংসা
আমরা কি পূর্বাপর ফিরে যাবো
যে ঘর পেছনে ফেলে এসেছি----তা ক্ষুধাময়
একমুখী গাঁয়ের সড়কে দ্রুতমুকুরের ছায়া,দীঘীভরা অবসাদ
দীর্ঘতর বটের সমকালীন ঝুরি
রৌদ্রে শুধু পাক খায় সাদা বক
ঐ দিকে চাষের ক্ষেত

বরঞ্চ কমলা রঙা সূর্যের সুমন্ত পথে হেঁটে চল
পুড়ে খাক হই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন