Powered By Blogger

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

জন্মদিনের উৎসব

জারুল বনের অন্ধকারে শ্বেত ডানার পাখিরা বাসা বাঁধছিল,মুখে খড়কুটো,
পাতার আড়ালে জ্বলজ্বলে স্বপ্ন---বনের ভাষায় জৈবফুল পুড়ছে নিঃশ্বাসে
ফুলে ওঠা ঠোঁট,অবিন্যাস্ত চুল
পোষাকের এখানে-সেখানে মাটি ও শুকনো পাতা
আমার পিঠের মাংসে দীঘল নখের ক্ষত

আমরা ঘর্মস্নানের কথা ভাবছিলাম না অথচ
বটপত্রলীন এ জীবন যেন পাহাড় চূড়ায় মেঘ,----
অনিশ্চিত আর বার্তাবহ,স্বপ্রতিষ্ঠ

জলে পোড়ে,রৌদ্রে ভাসে
আমাদের নিয়তি প্রস্তুত
জল,জলান্তরে,পাথরে যে লতা বেড়ে ওঠে তার ফুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন