Powered By Blogger

শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

অবার্চীন প্রশ্ন

রোগাক্রান্ত ঈভ আর ন্যাংটো আদমের পাশাপাশি
আধপোড়া খড়,চিতার কালচে কাঠ নদীর পূরাণে ভাসে
চেনাহাতে চিরকাল ছুঁয়ে গেছি চেনামুখ
অথবা শুচিতা
অসামঞ্জস্যের অভিমানে কেঁপে ওঠা গৈরিক গোধূলি স্নেহে উচাটন

বুঝি রাত হয়ে এল

ঘন অপেক্ষার ফাঁকে শীতের শুকনো পাতা উড়ে আসে
মানুষের মৃত্যু হলে এইভাবে উড়ে আসে

এই স্মৃতি ও বিস্মৃত প্রান্তে
প্রশ্নকরা অর্থহীন
অস্থাবর সম্পত্তির নিলামকালীন কিংবা জাগতিক নিয়মাবলীর কাছে
মানুষেরা ঝুলে থাকে,ঝুলে থাকে অবার্চীন প্রশ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন