নিমগ্ন মাকড়সার জাল,ইঁদুরের বিষ্ঠা সারা ঘরে।
শেষ কবে এই ঘরে ঘুমিয়ে ছিলাম?
লোকায়ত প্রথা,শীত সকালের রোদে স্বপ্ন দিগন্তের রেখা ছুঁয়ে
উড়ে আসে সাদা হাঁস।প্রতিশ্রুতি ছিল;
প্রশ্ন ও বিচারে ভারাক্রান্ত মগজ;যে কোন দিন
আত্মউপলব্ধির ভেতর যুথবদ্ধ খামার,কমলালেবু
এবং নদী মোহনার মুখে ইলিশের ঝাঁক
শতছিদ্র জালে উঠে আসে জল।
কচুরীপানা ও রক্তক্ষয়ে এই বালুচরে
চিরদিন কালো মেঘ,ঝড়,বজ্রপাত
অনাবসান ধূলো ও গোসাপ দেহতাড়িত গাছে
কর্মফুল খুঁজছে ঐ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন