নদী আছে
জল নেই,নৌকা নেই
ভাঙা সেতু
দুই পারে দু’হাত ছড়িয়ে শুয়ে আছি
শ্রুতি নেই,দৃষ্টি নেই
সত্ত্বার ভেতর শুধু বিচ্ছুরণ
হীরামুখী সুঁই
চোখের তারায় লেগে ছিল ঘাসের সবুজ
হাতের চেটোয় ভেজা মাটি
দুঃখ ছিল না কোনও
জল নেই,নৌকা নেই
ভাঙা সেতু
দুই পারে দু’হাত ছড়িয়ে শুয়ে আছি
শ্রুতি নেই,দৃষ্টি নেই
সত্ত্বার ভেতর শুধু বিচ্ছুরণ
হীরামুখী সুঁই
চোখের তারায় লেগে ছিল ঘাসের সবুজ
হাতের চেটোয় ভেজা মাটি
দুঃখ ছিল না কোনও

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন