Powered By Blogger

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

আয়না

জলপোড়া দেহ ভেসে ওঠে
অপ্রাকৃত জলের ভাষায় একাকীর ভৈরব,নিভৃত স্বপ্নচারিতার গান
গেয়েছিলাম;শোন নি
জলে চাপ ছিল
শালকীর স্বচ্ছ জলের তলায় চকচকে বালি,নুড়ি ও পাথরে
লেখা অভিশাপ,---শুদ্ধতর হাজার দুয়ারি ভালোবাসা

আপন আলোয় নেমে আসি ঘর ছেড়ে,পথে
সুমন্ত আলোর মাঝখানে গহ্বর,সমস্ত পথ জুড়ে শীতের শুকনো পাতা
পথ ঘিরে শহর,দুপুরবেলা নত প্রেমিক মন্থর দিনে
ধ্যান,তপস্যা,নির্জন মন্দিরের খোলা চত্বরে আলস্য,---
হঠাৎ নিজের মুখচ্ছবি ভাসে
দুপুরের স্থিরতায় খুলে যায়
পৃথিবীর সমস্ত আয়না
চতুর্দিকে আয়না,শহর ঘিরে আয়না,আয়না ঘিরে
শহর,আমাকে ঘিরে ফেলেছে আয়না

আয়নার ঝলকানি ঘিরে ফেলেছে শহরের একমাত্র পথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন