Powered By Blogger

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

উত্তরাধুনিক কবিতা

আদুল মুখের ছায়া পড়ে জলে
সহজ স্রোতের অনুকূল ভাষা কখনো বোঝ নি
যে ভাষা আত্মভাষিক এবং নিরপেক্ষ
অনুভব ও বোধ প্রকাশে উন্মুখর---
তার প্রান্ত ছুঁয়ে আছি
শোকাভাসিত প্রান্তর,নৈসর্গিক জনপদে
প্রাকৃতজনের অহংবোধ সজলে থুবড়ে পড়ে
তবু স্তবিরতার ভেতর মরমীয়া মন
অশ্রুজল ভেজা মাটি থেকে উত্তরাধুনিক সুষমায়
তুলে আনছে কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন