নিঃশব্দে ফিরেছি
পেছনে কম্পাস,জলপাই বন
শীতের পাখিরা ফেলে গেছে পালক,শুকনো পাতা
বসন্তের শূন্য আঙ্যুলের পাশাপাশি মৃতদের কোরাস সঙ্গীত
মৃত্যুভয় নিয়ে একাকী পথিক হেঁটে গেছি
নিমগ্ন ছুটির অবকাশে
একদিন ছুঁয়েছিল এ-মোহশরীর
মেহেদী রাঙানো দুই হাতে চিত্রার্পিত রেখাপাত
কব্জির উত্থান,বুকে মীনাঙ্কন
সংকেতময় দেহের ভাঁজে ভাঁজে এত নক্সা
যেন মায়ান,অজন্তা,ইলোরার গুহাচিত্র
প্রকৃতিপ্রত্যয়বোধে যা কিছু অব্যক্ত;
খনির গভীরে ধাতুমল,অস্বচ্ছ দেয়ালে
স্বরলুপ্তির ইশতেহার
কোথায় হারিয়ে গেল অন্ত্যমিল,ছন্দ
পয়ারের মাঠে শুধু ব্যঞ্জনের বর্ণমালা
পেছনে কম্পাস,জলপাই বন
শীতের পাখিরা ফেলে গেছে পালক,শুকনো পাতা
বসন্তের শূন্য আঙ্যুলের পাশাপাশি মৃতদের কোরাস সঙ্গীত
মৃত্যুভয় নিয়ে একাকী পথিক হেঁটে গেছি
নিমগ্ন ছুটির অবকাশে
একদিন ছুঁয়েছিল এ-মোহশরীর
মেহেদী রাঙানো দুই হাতে চিত্রার্পিত রেখাপাত
কব্জির উত্থান,বুকে মীনাঙ্কন
সংকেতময় দেহের ভাঁজে ভাঁজে এত নক্সা
যেন মায়ান,অজন্তা,ইলোরার গুহাচিত্র
প্রকৃতিপ্রত্যয়বোধে যা কিছু অব্যক্ত;
খনির গভীরে ধাতুমল,অস্বচ্ছ দেয়ালে
স্বরলুপ্তির ইশতেহার
কোথায় হারিয়ে গেল অন্ত্যমিল,ছন্দ
পয়ারের মাঠে শুধু ব্যঞ্জনের বর্ণমালা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন