Powered By Blogger

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

যৈবনিক আস্তরণ

মূর্খ অভিমান নিয়ে
কেটে গেল দুপুরের পথ
চিতায় তুলেছি শব,পরিত্রাণ
আধভাঙা ঠোঁটে গৈরিক গোধূলি কষ বেয়ে নেমে আসে

এ এক মুহূর্ত
লবণাক্ত হৃদয়,স্ফটিকজল স্মৃতি,---
সমুদ্রের দৃঢ়তটে রেখে যায় বালি
সফেদ ফেনায় অন্ধ দুই চোখ

তারপর শুধু অন্ধকার
মুছে নেয় আমাদের শরীরের যৈবনিক আস্তরণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন