Powered By Blogger

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

শোকগ্রস্ত অশ্রু-বিসর্জন

সম্পন্ন শব্দের অগোচরে পরাবাস্তব ভাষায়
যে কবিতা লেখা হয়েছিল
প্রকৃতি ওম প্রেম
নৈসর্গিক ঝড় ও বিলীয়মান মাটি
কাছিনৌকা,পালের বিস্তার
স্তব্ধতা ও কোলাহলে

আমি লিখেছিলাম অসংখ্য শোক এবং যুদ্ধসংক্রান্ত পদাবলী
সমূহ জলের মধ্যে সহসা স্রোতের টানে
ভেসে গিয়েছিল যে সমস্ত মৃতদেহ

চোখবিহীন কোটরে মাছেদের আবাস-বারুদে পোড়া
প্রকৃত স্বপ্নের রুপে
অর্ধেক সাবান মাখা মুখচ্ছবিটির জন্যে
আদিবাসী পুরুষের শোকগ্রস্ত অশ্রু-বিসর্জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন