প্রতিদিন ম্লান সন্ধ্যাবেলায় জেনেছি নীরবতা
মৃত্যুর মুহূর্তে এই চোখ দেখেছিল
সুস্পষ্ট অতীত,পাপ,জলহীন উপবাসে
পূর্ণ দ্বাদশীর চাঁদ মগ্ন প্রাচীরের মতো
তার স্থিরতা,পান্ডুর আলো
দুঃখস্নানে আমার গলিত দেহ আঁকড়ে ধরেছে
আদমের জন্ম---পেশীবহুল সুদৃঢ় হাতে হাতুড়ী,শাবল
জেটিতে জমেছে ভালোবাসা,মরচেধরা অথচ
সর্দারের বেতের চাবুক কেমন ঝলসে ওঠে
সুপারী বাগানে কেঁপে ওঠে পানপাখি
রাঙানো দু'ঠোঁটে ধর্ম,দেহে যৌনব্যাধি
স্মৃতিতে ব্যভিচারের ক্ষত
বনের ভেতর কুশ পাতা,কর্কশ মন্দিরে মাকড়সাজাল,ঝুল
যারা প্রণাম করার জন্যে এসেছিল,ফিরে গিয়েছিল
চাঁদ তুলে ঘরে ঘরে
ঘুমের ভেতর খরতর স্রোতে
বসন্তের ছেঁড়া চটি ধুয়ে
ভেসে গেছে বাতাস ও জোয়ারের টানে
মৃত্যুর মুহূর্তে এই চোখ দেখেছিল
সুস্পষ্ট অতীত,পাপ,জলহীন উপবাসে
পূর্ণ দ্বাদশীর চাঁদ মগ্ন প্রাচীরের মতো
তার স্থিরতা,পান্ডুর আলো
দুঃখস্নানে আমার গলিত দেহ আঁকড়ে ধরেছে
আদমের জন্ম---পেশীবহুল সুদৃঢ় হাতে হাতুড়ী,শাবল
জেটিতে জমেছে ভালোবাসা,মরচেধরা অথচ
সর্দারের বেতের চাবুক কেমন ঝলসে ওঠে
সুপারী বাগানে কেঁপে ওঠে পানপাখি
রাঙানো দু'ঠোঁটে ধর্ম,দেহে যৌনব্যাধি
স্মৃতিতে ব্যভিচারের ক্ষত
বনের ভেতর কুশ পাতা,কর্কশ মন্দিরে মাকড়সাজাল,ঝুল
যারা প্রণাম করার জন্যে এসেছিল,ফিরে গিয়েছিল
চাঁদ তুলে ঘরে ঘরে
ঘুমের ভেতর খরতর স্রোতে
বসন্তের ছেঁড়া চটি ধুয়ে
ভেসে গেছে বাতাস ও জোয়ারের টানে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন