অবিমৃশ্য অন্ধকারের ভেতর ঢোল,করতাল,মৃদঙ্গের সমতুল হামাগুড়ি
তোমার ছায়ায় অধোমুখ রহস্যের ধ্বনিতে অংশত
অন্তহীন রাতের বিরহ
গভীর সন্দেহে হাত ছুঁতে গিয়ে আগুন,পাথর ভেঙে ভেঙে
বিষণ্ণ প্রতিভাকণা নিয়ে একদিন পূর্ণিমার রাতে
লিখেছিলাম গান্ধর্ব কবিতার পঙতিমালা
আত্মহনন বা সদুপোদেশের গান---
অতৃপ্ত শবের কোষ এবং স্নায়ু বেয়ে নেমে আসে
আর গ্রহণের অন্ধকারে জ্বলে ওঠে অবদমিত কামনা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন