অর্ধনমিত পতাকা,শোকসভা,---
কারা গেয়েছিল বিদায় সঙ্গীত
দুই মিনিটের নীরবতা....
তারপর যে যার গন্তব্যে
যাত্রা ছিল অনিশ্চিত
বালি,কাঁকর ও খানা খন্দকে ক্ষুধা ও তৃষ্ণাহীন
পথে উৎসব,স্পষ্টতঃ শোক
লোকালয় থেকে দূরে,আকাঙ্খার তীর ঘেঁষে
উড়ে আসে পাখি
ভুল পথের যাত্রায় ডেকে ওঠে
এই পথে নই,ঐ দিকে শ্মশান
কারা গেয়েছিল বিদায় সঙ্গীত
দুই মিনিটের নীরবতা....
তারপর যে যার গন্তব্যে
যাত্রা ছিল অনিশ্চিত
বালি,কাঁকর ও খানা খন্দকে ক্ষুধা ও তৃষ্ণাহীন
পথে উৎসব,স্পষ্টতঃ শোক
লোকালয় থেকে দূরে,আকাঙ্খার তীর ঘেঁষে
উড়ে আসে পাখি
ভুল পথের যাত্রায় ডেকে ওঠে
এই পথে নই,ঐ দিকে শ্মশান

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন