জরাতৃষিত প্রান্তরে সেই গাছগুলো আর নেই
উপদ্রুবহীব ঝাউয়ের ছায়াময় বনে
মুছে যাবার যে হার্দ্য প্রবণতা
বেলাঞ্চলে আমি দেখেছি রৌদ্রের আভা
জলের ওপর থেকে সরে যেতে যেতে
প্রতিফলিত সৈকত এবং মেঘে
তরঙ্গসমান পাথর কুঁকড়ে গেছে
যে স্মৃতিতে ধরে রেখেছ দ্বিতীয় নির্মাণের পরিকল্পনা
তা-কি গ্রহণীয়
তা-কি সাংসারিক জড়বুদ্ধির সাশ্রয়ী দক্ষতার অরব কামনা
বাস্তুসাপ কুন্ডলি পাকায় উনোনের ভেতর,নিশ্চিত
আবাসনের ধ্বনিবহুল বসুধারা জ্বলে
জ্বলে রৌদ্র,পাতা ও সমাজমুখী মেঘ
শস্যবীজের প্রণয় ও সংবাহনের সঙ্গীত ছেড়ে
অন্ধ কবি,যেতে চাও দক্ষিণ সমুদ্রে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন