Powered By Blogger

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

তমোহীন

সারাদিন নিমগ্ন কাজের ফাঁকে
পূর্বজন্ম থেকে অঘোর চৈতন্যোদয়
যে গহ্বর জলহীন
ক্রমাবনতির অক্ষরে নামছে ঘড়া ও কলস

গ্রীষ্মের অতীতে কাঁপে ঝাউবন
ছায়া ও শেকড়ে টান
বালির উত্থানে এতো অবিশ্বাস
উন্মীলিতা রাতে দেয়ালে ঝুলছে আলো আর অন্ধকার


পুঁতে রাখা ধ্বংসবীজে এ মোহশরীর
তমোহীনতায় গলে গলে পড়ছে সৈকতে
নদী এবং সেতুর আড়ালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন