Powered By Blogger

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

নির্বোধ পতঙ্গ

ঘরের বিষাদে কতদিন ঘর ছেড়ে গেছি
মেরুদন্ড থেকে শ্বাস তুলে
সেই শ্বাসে জ্বালিয়েছি আগুন,পরিত্রাণের অন্ধকারে
সমর্পিত হতে হতে শেষাবধি শুধু প্রস্তাবনা

আমাদের মুখোমুখি বসে থাকা,বোঝাপড়া
অতঃপর আপাত সমঝোতায় সাময়িক আলোর ঝলক
এবং এর মাঝখানে
ফুসফুস,ধমনী ও শিরার ভেতর বাসা বাঁধে নির্বোধ পতঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন