গড়ে তুলবার কথা মনে হয় নি অথচ সমূহ বিসর্জনে
অস্পষ্ট দু'হাতে ফেটে যায় জলস্রোত
আত্মপতনের বীজ কিংবা বালির উত্থানে,---
স্বপ্নের চেয়েও মিথ্যে
নিষ্প্রাণ আঙুল,জল থেকে জেগে ওঠা
মৃত নাবিক ও সামুদ্রিক পাখি
আধোশ্বেত মাছ
শামুক ও কাঁকড়ার নিরন্তর ভেসে চলা
উত্তরদক্ষিণে বিস্তারিত ঢেউয়ের স্বচ্ছতায়
গত বর্ষাদিনে যে গহ্বরে স্মৃতিগুলো জমা ছিল
আজ তা কোথায় ভেসে গেছে
অস্পষ্ট দু'হাতে ফেটে যায় জলস্রোত
আত্মপতনের বীজ কিংবা বালির উত্থানে,---
স্বপ্নের চেয়েও মিথ্যে
নিষ্প্রাণ আঙুল,জল থেকে জেগে ওঠা
মৃত নাবিক ও সামুদ্রিক পাখি
আধোশ্বেত মাছ
শামুক ও কাঁকড়ার নিরন্তর ভেসে চলা
উত্তরদক্ষিণে বিস্তারিত ঢেউয়ের স্বচ্ছতায়
গত বর্ষাদিনে যে গহ্বরে স্মৃতিগুলো জমা ছিল
আজ তা কোথায় ভেসে গেছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন