Powered By Blogger

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

আলোকগ্রস্ত জীবন

দুধে ভেজা বুক ছুঁতে ধর্মে গড়া হাত কেঁপে ওঠে

স্বপ্নের ভেতর অগ্নিকুন্ড,বাতাস শাসন করে ঢেউ
অপনয়নের দৃষ্টি ছুঁড়ে ফেলে পাতা ও শুকনো খড়

আমার পৌরষ ছিল
পেশীবহুল সুদৃঢ় হাতে আলোকগ্রস্ত জীবন
রুপালী বলয় সূর্য,পানপাত্রে নৃত্যপর রাতগুলো
সমুদ্রবাতাস ও সৈকতে নুয়ে পড়ে
অপসর হেমন্তের দিনে মুছে গেল মেঘ ও আলোর খেলা
জলপাইবনের সবুজ অন্ধকারে জ্যামিতি ও বীজগণিতের ছায়া
আফ্রিকার বাঁশি,জেরুজালেমের পাথর,কস্তুরীমালা,---

অথচ উৎসব শেষে আমার মস্তিষ্ক থেকে বের হয়ে আসে
কয়েক হাজার মরা প্রজাপতি
চারিদিকে এত উৎসব,বিসর্জনের ঢাক

একদিন ঠিক তোমার সুমন্ত বুক থেকে
সব দুধ নিঙড়ে নেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন