Powered By Blogger

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

ধূনুচির অন্ধকার

ভাঙছে শিলা,কঠিন পাথর
ঠাকুর্মার পায়ের তলায় ডুবে যায় কৃষ্ণা দ্বাদশীর চাঁদ আর
এই ফাঁকে উড়ে আসে দারুন শীতের ভীরু হাঁস

ভূবনডাঙার মাঠে আমরা মুখোমুখি বসেছিলাম
নাড়ার আগুন পাশে
এতদিন শরীর ধূয়েছি রাতজলে

দিন ও রাতের আড়ালের সজলতাসুখে
পাথরপ্রতিমবুকে শিশিরের কণা মেখে
প্রহরে প্রহর জেগে করোটি ভরেছি ধূনুচির অন্ধকারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন