কত হাজার কোকিলে বসন্তের সাজ পূর্ণ হয়?
স্বতঃস্ফুর্ত দুই হাতে অর্পিত আকাশ,সন্দেহতাড়িত চোখে
সূর্যাস্ত,গোধূলি বেলা।বস্তু পৃথিবীর জড়তা ও
সমতীত জ্ঞানে ঢেকে আছে দুপুরের উঠোন,কবিতা।
সংহত আনন্দে অন্ধকার মাঠ,টিলার ওপারে
তোমাদের সুদূরতম উৎসব।
একে একে পৃথিবীর সমস্ত উৎসব শেষ হয়ে যাবে,
নীল আত্মীয়তা,পরিস্রুত জ্যোৎস্না ও সন্ধ্যার নদী।
ঝড়ের বিরুদ্ধে নমনীয় গাছের সবুজ পাতা
প্রীত অনুচ্ছ্বাসে অকম্পন।ভেবে দেখ পরাবিদ্যা,
বহুমাত্রিক মানুষ-দুই অতীতচারিতার ভেতর
মূমূর্ষ শীত ও মৃত্যু-বিরোধিতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন