ধ্রুবতারা আকাশের কোনদিকে?অন্ধকার বেয়ে খালপাড়ে উঠে এসেছ?সন্যাস চোখে
শান্ত বিষন্নতা।বাতাস তাড়িত নাক্ষত্রিক রাতে মৌন ছায়াপথ,স্থির বিষুব শূণ্যতা।
শেষ কবে আমাকে আশ্রয় করেছিলে?আজ রাতে আবিষ্কার করি,---
নৌকা,জাল,বৃষ,তামাক ও নুন----বড় বেশী বস্তুগত।
দিনগুলো ছিল দিবাস্বপ্নে ভরা।কৌম রাত হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
একদিন যারা মহুয়ার নেশায় মাতাল ছিল;তাদের ফেরার পথে কে কাটা পুঁতেছে?
যারা বালি খুঁড়ে খুঁড়ে জল তুলেছিল---তাদের দু'চোখে আজ চৈত্রের দাবদাহ।
সুবর্ণরেখার তীরে ভিখেরীর চাপে পিষ্ট আর্য নগরীর কোথায় দাঁড়িয়ে ছিলে?
সূর্য রমণের চিহ্ন এঁকে
আমি প্রত্যয়ের মতো ফিরে এসেছি,আমাকে
আদি আশ্রয়ের নিশ্চয়তা দাও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন