Powered By Blogger

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

প্রস্তুত জীবন

কতবার উড়ে গেছি শীত পাখিদের সাথে
পাহাড়,সমুদ্র,নদী,বনভূমি পার হয়ে
মুখোমুখি যন্ত্রণার,নানাবিধ ধ্বনি ব্যঞ্জনায়
মৃত্যুর সূচকে----

বিকীর্ণ সৈকতে শোকগ্রস্ত প্রেমিকের বিষন্ন মিছিল
পামগাছের সারির নীচে স্পষ্টতঃ বিধবা রমণীরা খুঁজছে শুক্রাণু;
আইন সম্মত রাতে তাদের সুন্দর শাড়ীগুলো বাতাসে কেমন লেপ্টে থাকে
রক্তের সুবাসে উত্তেজিত শ্বাপদেরা ঘিরে রাখে আশ্চর্য্য শরীর

বিশুদ্ধ ধ্বনির মতো নির্জন সমাধিক্ষেত্রে যারা শুয়ে আছে
ভেজা বাতাসের আর্দ্রতায় ফুলে ফেঁপে ওঠে করুণ বিলাপ
কিংবা বৃষ্টির মতোন
মৃত্যুর বিধ্বংশী মুখ তাদের খুঁজছে
সম্মার্জনীর মধ্যেই মৃত্যুর হিমশিতল বীজ যেমন নিহিত

একা একা এতসব দেখে
অন্ধকার বুক খুলে বের হয় আসি
জীবন প্রস্তুত---এইখানে,মধ্যরাতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন