কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র মেঘের আড়ালে এবং
সমুদ্র যেখানে শেষ তার থেকে দূরে,আরও দূরে
সংহত সর্বনাশের মধ্যে লাঞ্জিত প্রেমিক,পরিত্যক্ত
ঘরের বাইরে
বটপত্রলীন এ জীবন অপাবৃতে টলমল
শীতল ভাটার টানে চুপসে যাওয়া বিছানায়
জৈবফুল পুড়ছে নিঃশ্বাসে
ঘামে-অবসাদে মোড়া যৌন প্রহারের অপচিহ্ন
বিশল্যার খাঁজকাটা পাতার কিনারা ঘেঁষে বসে আছে মাংসপাখি
গূঢ় ধৈর্য্যে শিকারী প্রস্তুত
আজ ভোজ হবে
পাখি মাংস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন