Powered By Blogger

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

পরবাসী

মৃত্যুদিনের ফ্যাকাসে রঙে পালিয়ে এসেছ আমাদের এ গদ্যশহরে
এখানে তুড়ির শব্দে উড়ে যায় কোকিল।সন্ধ্যার নীল শ্বাসে
ঘন হয়ে ওঠে শান্তিপ্রিয়তার ছায়া।

বুনো কাঠগোলাপের ঝাড়,মহুয়ার জনশ্রুতি,----
আরুঢ় পৃথিবী অনায়াসে বদলায় নিজের রঙ।

পূণর্বার ফিরে যাবে শালপাতার আশ্রয়ে
যেখানে উঠোন ঘিরে থাকে নক্ষত্রমন্ডলী
আর পূর্ব দিকে চাঁদ ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন